নির্বাচন কমিশন ২০২৬
ভাষা-সাহিত্য পরিষদ নির্বাচন
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন 'ভাষা-সাহিত্য পরিষদ'-এর কার্যকরী পরিষদের ১০ম কমিটি (২০২৬-২৭) গঠনের লক্ষ্যে আহ্বানকৃত নির্বাচনী তফসিল অনুযায়ী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করেন। নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, যেহেতু নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার মত একাধিক প্রার্থী নেই তাই প্রত্যেক পদের বিপরীতে যারা (মাত্র একজন করে) মনোনয়নপত্র জমা দিয়েছেন বেসরকারি ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারাই বিজয়ী হয়েছেন।
| ক্রম | পদ | নাম |
|---|---|---|
| ১ | সহ-সভাপতি | সাইফুল মালেক আকাশ |
| ২ | সাধারণ সম্পাদক | আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ |
| ৩ | যুগ্ম-সাধারণ সম্পাদক | আনাস আহম্মদ আব্দুল্লাহ |
| ৪ | সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক | ফারহা খানম |
| ৫ | সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক | মো. রোমান মিয়া |
| ৬ | ক্রীড়া সম্পাদক | মো. ফাহিম |
| ৭ | সহ-ক্রীড়া সম্পাদক | সারোয়ার হোসেন অপূর্ব |
| ৮ | প্রচার সম্পাদক | মো: আনোয়ার হোসাইন |
| ৯ | সহ-প্রচার সম্পাদক | আহনাফ তাহমিদ |
শ্রেণি প্রতিনিধি: ২০২৪-২৫ এমএ (১৫তম), ২০২১-২২ (১৬তম), ২০২২-২৩ (১৭তম), ২০২৩-২৪ (১৮তম) ও ২০২৪-২৫ (১৯তম) আবর্তনের একজন করে মোট পাঁচ জন শ্রেণি প্রতিনিধি বিধি মোতাবেক বাংলা বিভাগের 'ভাষা-সাহিত্য পরিষদ'-এর ১০ম কমিটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন 'ভাষা-সাহিত্য পরিষদ'-এর কার্যকরী পরিষদের ১০ম কমিটি (২০২৬-২৭) আগামী এক বছরের জন্য (৩০ জুন, ২০২৭ পর্যন্ত) দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনার
গোলাম মাহমুদ পাপ্পু
অধ্যাপক
বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নির্বাচন কমিশনার
ড. সুমাইয়া আফরীন সানি
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রধান নির্বাচন কমিশনার
ড. মো. মোখলেস-উল-ইসলাম
অধ্যাপক
বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়